
একসময় ওয়ানডের রঙিন পোষাকই ছিল বাংলাদেশের সবচেয়ে পছন্দের সংস্করণ। তবে সময়ের ব্যবধানে সেই রঙিন পোষাকও এখন রঙ হারিয়েছে। যার সর্বশেষ…
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে ও এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া দক্ষিণ-পূর্ব ও…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য জুলাইয়ে…
কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ১৫০ শয্যার উপজেলা হাসপাতাল এবং পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নে জনগণের অব্যাহত সমর্থন চেয়েছেন…
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলার মুখে আরও বিস্তৃত ও কঠোর পাল্টা কৌশল প্রস্তুত করছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতার নতুন নির্দেশনায় জানানো হয়েছে, এবার বিগত সংঘাতের পরিধি পেরিয়ে আরও বড় পরিসরে জবাব দেওয়া হবে। খবর আল জাজিরার।
সাম্প্রতিক সময়ে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, ওই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটি ছাড়াও বিভিন্ন মার্কিন কোম্পানি ও অন্যান্য বস্তুগত বা অপ্রাতিষ্ঠানিক সম্পদসহ ৭০০-এর বেশি নতুন লক্ষ্যবস্তু চিহ্নিত করা হয়েছে। তবে এই বস্তুগত সম্পদের পরিধি ঠিক কী কী অন্তর্ভুক্ত করছে, তা এখনও স্পষ্ট নয়।
ইরানের সর্বোচ্চ নেতা দেশটির সামরিক বাহিনীকে ‘টার্গেটস ব্যাংক’ হালনাগাদ করার নির্দেশ দিয়েছেন, যা অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন বিশ্লেষকরা।
সর্বোচ্চ নেতা আরও সতর্ক করে বলেছেন, তেহরানের ওপর কোনো হামলা হলে যুদ্ধ কখন ও কোন শর্তে থামবে, তা নির্ধারণ করবে কেবল ইরান নিজেই। এর মাধ্যমে মার্কিন হামলা হলে কূটনীতির দরজা বন্ধ হয়ে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।
একদিকে ইরানের পক্ষ থেকে এমন কঠোর বার্তা পাঠানো হচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা হ্রাসে সক্রিয়ভাবে মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে কাতার।
দেশের ১২টি অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় এবং বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (৩১ অক্টোবর) দিনগত রাত ১টার মধ্যে এ ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শনিবার দুপুর ২টা থেকে দিনগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস হলো—রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা চাঁদাবাজদের হাত থেকে জাতিকে মুক্ত করতে, সন্ত্রাস ও লুটপাট বন্ধের জন্য আন্দোলন করছি। আমাদের পরিষ্কার কথা, গণভোটর গণরায় বাস্তবায়ন করতে হবে, তা না হলে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি নেব আমরা। তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি গণভোট ‘হ্যাঁ’কে বিজয়ী করতে বলেছিল। গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলেও ক্ষমতার মসনদে বসে তারা তা বাস্তবায়ন করছে না।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় খুলনা মহানগরীর বাবরী চত্বরে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ; দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন; সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়।
বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জনগণের দাবি নিয়ে রাস্তায় নেমেছি আমরা। এটি আমাদের পরিষ্কার বার্তা। গণভোটে ‘হ্যাঁ’ বিজয় হয়েছে তা বাস্তবায়ন করতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, আমাদের দাবি হলো শহীদ শরীফ ওসমান বিন হাদিসহ জুলাই শহীদদের হত্যার বিচার করতে হবে। তিনি আরও বলেন, আমাদের প্রত্যেকটি দাবি জনগণের জন্য, আমরা জনতার সঙ্গে আছি। আমরা জুলুমবাজদের বিরুদ্ধে। জুলুমবাজদের পতন হবে, আমাদের বিজয় হবে। আমরা ১১ দলের বিজয় চাই না, জনগণের বিজয় চাই। জীবন থাকতে জাতির সঙ্গে বেইমানি করব না। আমরা বৈষম্যমুক্ত মানবিক বাংলাদেশ গড়ব, ইনশাআল্লাহ।
জামায়াতর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাময়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ; নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান; বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজার রহমান ইরান, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি; এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, আব্দুল হান্নান মাসউদ এমপি; ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল এমপি, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাসার, এমপি মাওলানা আবুল কালাম আজাদ, চবি ভিপি ইব্রাহিম রনি, ঢাবি জিএস এস এম ফরহাদ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাতক্ষীরা সদর আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম বকুল, খুলনা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবিরুল ইসলাম, জাতীয় নাগরিক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলামসহ অন্যান্যরা।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করা হলে সরকার ক্ষমতার মসনদে বসে থাকতে পারবে না। সরকার জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়ন করতে চায়না। কারণ জুলাই সনদ বাস্তবায়ন করলে তাদের দলীয়করণ করা সম্ভব হবে না। তবে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে। জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে আমাদের সাত দফা এক দফায় রূপ নেবে। জনগণকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, আমরা লংমার্চ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই, গণভোটের গণরায়ের সঙ্গে গাদ্দারি করা বিএনপিকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। বিএনপি জনগণের ৭০ ভাগ রায়ের সঙ্গে গাদ্দারি করেছে।
খুলনা মহানগরীর বাবরী চত্বরের পথসভা শেষে লংমার্চের বহর ফুলতলার বাসস্ট্যান্ডের উদ্দেশে যাত্রা করে। ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরের পথসভা শেষে যশোরের মুড়লীর মোড়; ঝিনাইদহের বাস টার্মিনালের পথসভায় যোগ দেবে লংমার্চের বহর। সবশেষে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ ছাড়া লংমার্চ রুটের বিভিন্ন স্থানের গণজমায়েত স্থলে অনানুষ্ঠানিক বক্তব্য দেবেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ অন্যান্য নেতারা।
এর আগে আজ সকাল ৭টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে লংমার্চের বহর শরীয়তপুরের জাজিরার নাওডোবা; ফরিদপুরের ভাঙা; গোপালগঞ্জের কাশিয়ানি; বাগেরহাটের নওয়াপাড়া মোড়; ফকিরহাটের কাঁটাখালীর মোড়ে পথসভায় যোগ দেয় লংমার্চের বহর।
দাবি আদায়ে ১১ দল গত ৫ সেপ্টেম্বর প্রথম লংমার্চ করে চট্টগ্রাম অভিমুখে, দ্বিতীয়টি ১৯ সেপ্টেম্বর করে রংপুর অভিমুখে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা ও তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী ভবিষ্যতে যাতে বাংলাদেশে আর কোনো দিন স্বৈরতান্ত্রিক ও…
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর বলেছেন, জাপানের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি এবং পারস্পরিক স্বার্থে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক…



-
ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী
-
জাপানের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়তে প্রধানমন্ত্রীর সফর গুরুত্বপূর্ণ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
-
কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড-পদ্মা ব্যারেজ বাস্তবায়নে সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
-
স্বৈরাচারের পথ তৈরি ও শহীদদের সঙ্গে গাদ্দারি নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী
-
ক্ষতিপূরণ পেল সৌদিতে নিহত নূরুল হকের পরিবার
-
ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী
-
জাপানের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়তে প্রধানমন্ত্রীর সফর গুরুত্বপূর্ণ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
-
কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড-পদ্মা ব্যারেজ বাস্তবায়নে সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
-
স্বৈরাচারের পথ তৈরি ও শহীদদের সঙ্গে গাদ্দারি নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী
-
ক্ষতিপূরণ পেল সৌদিতে নিহত নূরুল হকের পরিবার
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা ও তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী ভবিষ্যতে যাতে বাংলাদেশে আর কোনো দিন স্বৈরতান্ত্রিক ও […]
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর বলেছেন, জাপানের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি এবং পারস্পরিক স্বার্থে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক…
কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ১৫০ শয্যার উপজেলা হাসপাতাল এবং পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নে জনগণের অব্যাহত সমর্থন চেয়েছেন…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অযৌক্তিকভাবে সরকারের বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ তৈরি হলে তা জুলাই গণঅভ্যুত্থান ও ১৯৭১…
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ২০২৩ সালে সৌদি আরবে নিহত বাংলাদেশি নূরুল হকের পরিবার ক্ষতিপূরণ পেয়েছে। সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা…
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটটি লাগেজ বেল্ট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা এবং ৬৫ ইঞ্চি আকারের ১৮টি মনিটর স্থাপন করা হয়েছে।…

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা চাঁদাবাজদের হাত থেকে জাতিকে মুক্ত করতে, সন্ত্রাস ও […]
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য জুলাইয়ে…
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও বিএনপিনেতা ইশরাক হোসেন। সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়ায় অস্ত্র হাতে…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন সরকারের উদ্দেশে বলেছেন, আপনারা জনগণের সঙ্গে প্রতারণা করে খুব বেশিদিন আপনাদের কার্যক্রমকে…
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকারের সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় এমপির ছেলেমেয়ে…
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলার মুখে আরও বিস্তৃত ও কঠোর পাল্টা কৌশল প্রস্তুত করছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতার নতুন নির্দেশনায় জানানো […]
নির্বাচনি অনিয়মের অভিযোগ নিয়ে দিল্লিতে চলা বিক্ষোভে উঠে এসেছেন এক নতুন মুখ—নেহা বোরা। ২৯ বছর বয়সী এই আন্দোলনকারীকে গত শবিবার…
রিয়াদ বিমানবন্দরে হামলার পর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক সব পক্ষকে ‘সামনের বিপর্যয় এড়ানোর’ আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, চলমান…
ভারতের নয়াদিল্লির যন্তর মন্তরের কাছে শুক্রবার ব্যারিকেডের পাশে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান। ছবি : রয়টার্স ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের…
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচির সময় বিরোধী দল কংগ্রেসের…


পাঁচ ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা গত চারদিনে (সোমবার থেকে বৃহস্পতিবার) এক হাজার ৪৩১ কোটি টাকা উত্তোলন করেছেন।…
প্রয়োজনীয় খরচ মেটাতে ডিজিটাল মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি ঋণ দেওয়ার একটি নতুন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ…
বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৪৬ বিলিয়ন (তিন হাজার ৭৪৬ কোটি…
আগামী সপ্তাহে পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও প্রবাসী বাংলাদেশিরা বেশি বেশি অর্থ পাঠাচ্ছেন। এতে করে…
চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা […]

একসময় ওয়ানডের রঙিন পোষাকই ছিল বাংলাদেশের সবচেয়ে পছন্দের সংস্করণ। তবে সময়ের ব্যবধানে সেই রঙিন পোষাকও এখন…
নিজেদের সময় তো বটেই ফুটবল ইতিহাসেরই অন্যতম দুই সেরা তারকা—লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল মাঠে…

একুশ শতকের সেরা টিভি সিরিজ হিসেবে নির্বাচিত হয়েছে জনপ্রিয় মার্কিন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’। পাঁচ শতাধিক অভিনেতা, লেখক, প্রযোজক, সিরিজ নির্মাতা…
ভ্রমণপিপাসু মন আর নতুন সংস্কৃতিকে চেনার আকুলতাই একজন শিল্পীকে সমৃদ্ধ করে। যান্ত্রিক ব্যস্ততা থেকে দূরে হারিয়ে গিয়ে কোনো অচেনা শহরের…


ফটোগ্যালারি











